Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Facebook - Twitter - Call Us - mahbubpathanbd@gmail.com

সঠিক ব্লেন্ডার বা গ্রাইন্ডার ক্রয় করার পূর্ব প্রস্তুতি।

প্রতিটি পরিবারের জন্য বর্তমান সময়ে ব্লেন্ডার বা গ্রাইন্ডার খুবই দরকারি একটি জিনিস। আগে যেকোনো ধরণের মসলা বাঁটাবাঁটি করা হতো দেশীয় বিভিন্ন ধরণের আসবাবপত্র বা সরঞ্জাম দিয়ে। আসলে ঐসব পদ্ধতিতে এইসব করা খুবই কষ্টকর ও কঠিন কাজ ছিলো। তবে বর্তমানে প্রযুক্তি ও শিল্পায়নের কল্যাণে এইসব বিষয় এখন সহজ হয়ে গিয়েছে। এখন যেকোনো ধরণের মসলা সহজে কোনো কষ্ট ছাড়াই মুহুর্তের মধ্যে বাঁটাবাঁটি করার জন্য ব্লেন্ডার বা গ্রাইন্ডার নামক যন্ত্রের ব্যবহার করতে পারেন। বাজার এখন মোটামুটি ক্রয় ক্ষমতার মূল্যের মধ্যে এই ব্লেন্ডার বা গ্রাইন্ডার পাওয়া যায়। সবই ঠিকাছে, কিন্তু এই টপিকের যে মূল বিষয় সেটি হচ্ছে আপনি যদি একটি ব্লেন্ডার বা গ্রাইন্ডার ক্রয় করতে চান, তাহলে ক্রয় করার পূর্বে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে সেটি নিয়ে।

ব্লেন্ডার বা গ্রাইন্ডার ক্রয় করার পূর্ব প্রস্তুতিঃ

ব্লেন্ডার বা গ্রাইন্ডার যদি ভালো মানের না হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে গিয়ে অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি উক্ত সরঞ্জামটি ক্রয় করার পূর্বে কিছু বিষয় লক্ষ্য রাখেন তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, অনেকদিন টেকসই হয়। তো ক্রয় করার পূর্বে কী কী বিষয় লক্ষ্য রাখবেন তা নিচে থেকে ভালো করে দেখে নিন।

অটো সার্কিট ব্রেকারঃ

ব্লেন্ডার বা গ্রাইন্ডার ক্রয় করার সময় লক্ষ্য করবেন সেটিতে কোনো অটো সার্কিট ব্রেকার রয়েছে কিনা। এটি বিশেষ করে নিচের দিকে থাকে। অটো সার্কিট ব্রেকার থাকলে বিদ্যুতের পরিবাহী ক্ষমতা যদি কোনো কারণে কমবেশি হয় তাহলে তা থেকে উক্ত সরঞ্জামটিকে রক্ষা করবে। এছাড়াও যদি আপনি সরঞ্জামটি বেশী সময় ধরে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে যদি মোটর অতিরিক্ত গরম হয়ে যায় এবং এর কারণে মোটরটি পুড়ে যেতে পারে তখন এই অটো সার্কিট ব্রেকার সরঞ্জামটিকে সয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিবে।

মোটরঃ

প্রতিটি ব্লেন্ডার বা গ্রাইন্ডার এর মধ্যে একটি মোটর থাকে যার সাহায্যেই মূলত মসলাগুলিকে ঘূর্ণিয়মানের মধ্য দিয়ে গুড়ো বা বেঁটে থাকে। মোটর দুই ধরণের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েলের তৈরি মোটর এবং আরেকটি হচ্ছে কপার কয়েলের তৈরি মোটর। সাধারণত অ্যালুমিনিয়াম কয়েল দ্বারা তৈরি মোটর অনেক দুর্বল হয়ে থাকে এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সরঞ্জামটি ক্রয় করার সময় লক্ষ্য করবেন সেটিতে কোন ধরণের মোটর ব্যবহার করা হয়েছে। যদিও সেটি সরাসরি দেখা সম্ভব না যেহেতু বডি দ্বারা আবৃত থাকে। তাই সরঞ্জামটির বডির স্টিকারে অথবা বাক্সের উপর অথবা গাইডলাইনের বইয়ের মধ্যে দেখুন লেখা রয়েছে যে এটিতে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়েছে। ভালো করে লক্ষ্য করবেন যে কপার কয়েল দ্বারা তৈরিকৃত মোটর ব্যবহার করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ইংরেজিতে Copper Winding Motor অথবা বাংলায়ও লেখা থাকতে পারে।

জগ বা জারঃ

ব্লেন্ডার বা গ্রাইন্ডার এর মধ্যে মসলা গুড়ো করার জন্য জগ বা জার থাকে। আর এই জগ বা জার দুই ধরণের হয়ে থাকে প্লাস্টিক এবং স্টিলের। এইক্ষেত্রে সার্ভিস ভালো পাওয়ার জন্য স্টিলের জগ বা জার এর প্রতি জোর দিতে হবে। এতে করে মসলা ভালো করে গুড়ো হবে এবং জগ বা জার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি প্লাস্টিকের জগ বা জার হয় তাহলে মসলা ভালো করে গুড়ো হবে না এবং এটি বেশিদিন টিকবে না যেকোনো সময় ভেঙে যেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে স্টিলের ক্ষেত্রেও আবার দুই ধরণের হয়ে থাকে। সাধারণ স্টিল এবং উন্নতমানের স্টিল। উন্নতমানের স্টিল চেনার জন্য চুম্বকের ব্যবহার করতে পারেন। উন্নতমানের স্টিলে কখনো চুম্বক আকর্ষণ করে না। চুম্বক ব্যবহার করার পর যদি দেখেন সেটি স্টিলে আকর্ষণ করতেছে অর্থাৎ লেগে যাচ্ছে তাহলে সেটি না নেওয়াই উত্তম। কারণ এটি অনুন্নত স্টিল যা অল্পদিনের মধ্যে মরিচা ধরে যায়।

মোটরের ওয়াটঃ

মোটরের শক্তিটাও আমাদের দেখে নিতে হবে। আর শক্তির হিসেবটাকেই মূলত ওয়াট বলা হয়। মোটরের যত বেশী ওয়াট হবে তত দ্রুত এবং ভালোভাবে মসলা গুড়ো করতে পারবেন। লক্ষ্য রাখবেন ওয়াট সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০ ওয়াটের উপরে নিতে হবে। তাহলেই আপনি আপনার কাঙ্খিত ভালো ফলাফল পাবেন।

ব্লেডঃ

আস্ত মসলাকে গুড়ো করার জন্য প্রতিটি জগ বা জারের মধ্যে ব্লেড থাকে। মনে রাখবেন যে জগ বা জারের মধ্যে ব্লেড বেশী সেটি সবচেয়ে ভালো। ব্লেড বেশী হলে মসলা দ্রুত হয় এবং ভালো মতো গুড়ো হয়। সর্বনিম্ন ব্লেড দুটি থাকে এবং সর্বোচ্চ পাঁচটি থাকে। তো এইক্ষেত্রে চেষ্টা করবেন যত বেশী ব্লেড সম্বলিত ব্লেন্ডার বা গ্রাইন্ডার নেওয়া যায়।

গ্যাসকেট এবং বুশঃ

জগ বা জারের কভার যাতে সঠিকভাবে আটকানো যায় তার জন্য গ্যাসকেট ব্যবহার করা হয়। এছাড়াও মূল বডির মোটরের সাথে জগ বা জারকে সংযুক্ত করার জন্য বুশ ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর ক্ষেত্রে নিশ্চিত থাকতে হবে যে এটি নরম, কোনোরকম শক্ত হওয়া যাবে না। কারণ শক্ত হলে বেশীদিন টিকবে না। অতি দ্রুত ভেঙে যাবে।

ব্লেন্ডার বা গ্রাইন্ডার ক্রয় করার ক্ষেত্রে যদি উপরোল্লিখিত এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখেন তাহলে আশা করি আপনি প্রতারিত হবে না এবং সঠিক মানের বা ভালো মানের ব্লেন্ডার বা গ্রাইন্ডার পাবেন। এতে করে নিশ্চিন্তে অনেকদিন সরঞ্জামটি ব্যবহার করতে পারবেন।